জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

একটি প্রশংসনীয় আইনি পদক্ষেপ


প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৬, ১২:০১:১৬ অপরাহ্ন

সম্প্রতি ‘সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখলে থাকবেন বাবা-মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে| এতে বলা হয়েছে, সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পর জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখলের অধিকার বাবা-মায়ের হাতে রাখার বিধান যুক্ত করতে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার| সম্প্রতি আইনমন্ত্রী মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন|
আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত এই আইনি পরিবর্তনের ফলে আদালতে দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা অনেকটাই কমে আসবে| বিদ্যমান হেবা ব্যবস্থায়, বাবা-মা যদি সম্পত্তি সন্তানদের হেবা করে দেন, তবে সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে সেই সম্পত্তি চলে যাচ্ছে অর্থাৎ সেই সম্পত্তি চলে যাচ্ছে অর্থাৎ হাতছাড়া হয়ে যায়| ফলে তারা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরবর্তী সময়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন| তখন ছেলেমেয়েরা যদি তাদের না দেখে, তখন তাদের কিছুই করার থাকে না| তারা হয়ে পড়েন নিতান্তই অসহায়| আইনমন্ত্রী আরো বলেন, হেবার পাশাপাশি ‘ট্রান্সফার অব প্রোপার্টি অ্যাক্ট’-এ গিফটের একটি ধারা রয়েছে, যেখানে সাধারণভাবেই হেবার বাইরে গিয়ে যে কেউ গিফট করতে পারেন| বিকল্প ব্যবস্থা হিসেবে ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সম্পত্তি হস্তান্তর আইনে ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবন¯^ত্বের বিধান যুক্ত করার চিন্তা ভাবনা করছে সরকার| প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সন্তানকে সম্পত্তি গিফট বা হেবা করার পরও বাবা-মা তাদের জীবদ্দশায় সেটি ভোগ দখল করার অধিকার নিজের কাছে রেখে দিতে পারবেন| বাবা-মায়ের জীবদ্দশায় দুই পক্ষের সম্মতি ছাড়া কেউই ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন না, তেমনি বাবা-মা চাইলেও এককভাবে বিক্রি করতে পারবেন না| তবে বিশেষ প্রয়োজনে ছাড়ের বিধান থাকবে| যদি এমন পরিস্থিতি ˆতরী হয় যে বাবা-মায়ের চিকিৎসা দরকার এবং এই সম্পত্তি বিক্রি ছাড়া চিকিৎসা সম্ভব নয়, কিন্তু সন্তান বিক্রিতে সম্মতি দিচ্ছে না, সেক্ষেত্রে জেলা জজকে একটি ক্ষমতা দেয়া থাকবে| এমন পরিস্থিতিতে জেলা জজের কাছে আবেদন করা হলে তিনি বিষয়টি বিবেচনা করে নির্দেশ দিতে পারবেন|
বর্ণিত প্রস্তাবিত আইনটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ| বর্তমান সময়ে যৌথ পরিবার প্রথা ভেঙ্গে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে| এর ফলে বৃদ্ধ বয়সে অনেক পিতামাতাকে যত্নহীন অসহায় অবস্থায় পড়তে দেখা যাচ্ছে| দিন যতো যাচ্ছে এ অবস্থা বা সমস্যা আরো প্রকট হচ্ছে|
দেখা যাচ্ছে, পিতামাতার জীবদ্দশায় অনেক সন্তান তাদের পিতামাতার ওপর চাপ সৃষ্টি করে লিখে দেয়ার জন্য| অনেক ক্ষেত্রে উত্তরাধিকারের মামলা মোকদ্দমা ও ঝামেলা এড়াতে এটা করতে বলা হয়| কিন্তু সম্পত্তি লিখে দেয়ার পর অনেক ক্ষেত্রে সেই সন্তানেরা তাদের পিতামাতার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, দেখাশোনা বাদ দেয়| বেশীর ভাগ ক্ষেত্রে স্ত্রীর প্ররোচনায় এটা ঘটে| এ অবস্থা থেকে অনেকটাই রেহাই দিতে পারে প্রস্তাবিত আইন| সম্পত্তিতে পিতামাতার জীবন¯^ত্ব থাকলে, এই সম্পত্তির আয় থেকে তারা যেমন নিজেদের ভরণ পোষণের জন্য অর্থ সম্পদ পাবেন, তেমনি সন্তানও পিতামাতার বিরাগভাজন হওয়া থেকে বিরত থাকবে|
বলা বাহুল্য, বাংলাদেশে যৌথ পারিবারিক ব্যবস্থা এখনো হারিয়ে যায়নি| তা সত্বেও অনেক পরিবার বিশেষভাবে উচ্চশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত পরিবারের মাঝে মা-বাবাকে নিয়ে একত্রে বসবাসে মারাত্মক অনীহা দেখা যায়| অনেকে মা বাবাকে পরিবারে রাখাকে ‘আনস্মার্ট’ ও ‘আনকালচার্ড’ কাজ বলে মনে করেন| এজন্য আজকাল এমন বহু পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়, যারা সন্তানদের সম্পত্তি লিখে দিয়ে এখন নিঃ¯^| যাদের পুত্র কন্যারা উচ্চপদে চাকরী করছেন এবং আর্থিক দিক দিয়ে অত্যন্ত সচ্ছল| আশা করা যায়, প্রস্তাবিত আইন এসব হতভাগ্য পিতামাতার এ ধরনের দুর্গতি ও দুরবস্থা লাঘবে অনেকটাই সহায়ক হবে|

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top