জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

সারাওয়াক বাণিজ্য মেলায় প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ


প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৭:২৮:৪৫ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিংয়ে আয়োজিত ‘সারাওয়াক ট্রেড ফেয়ার-২০২৬’ ও ‘পদাওয়ান ডিসকভারি ফেস্টিভ্যাল-২০২৬’-এ প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।

তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ, চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও পশ্চিম মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৮০টি প্রতিষ্ঠান ও উদ্যোক্তা পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) মেলার উদ্বোধন হয়। আয়োজনটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারাওয়াকের উপপ্রধানমন্ত্রী ও জনস্বাস্থ্য, আবাসন এবং স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী দাতুক আমর অধ্যাপক ড. সিম কুই হিয়ান। স্বাগত বক্তব্য দেন সারাওয়াক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এসএমএ) সভাপতি পিটার চাই মুয়ি সেং। শুভেচ্ছা বক্তব্য দেন পদাওয়ান মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান কাউন্সিলর তান কাই।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অতিথিরা বাংলাদেশ হাইকমিশনের বুথ পরিদর্শন করেন।

এ সময় ডেপুটি হাইকমিশনার অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি সারাওয়াকের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা জানান। মেলায় বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠান পিনাকল এসডিএন বিএসডিও অংশ নিচ্ছে।

কুচিংয়ে বাংলাদেশের প্রথমবারের এ অংশগ্রহণ দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সারাওয়াকের বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার পরিচিতি বাড়াতে এবং ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন সহযোগিতা সম্প্রসারণে সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আন্তর্জাতিক এর আরও খবর
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির

স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির

দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা

সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা

সর্বশেষ সংবাদ
সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত
সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত
জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক
দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক
সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩
সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৪৩৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৪৩৮
সিলেট সীমান্তে বিজিবির ১৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ১৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত
সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top