গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৬:২৯:৫৫ অপরাহ্ন
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. রুকন-উল-হাসান।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ ফয়জুল ইসলাম ও মোহাম্মদ তানভীরুল হক, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছাবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশরফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ হিরণ মাহমুদ, গোলাপগঞ্জ সমবায় কর্মকর্তা মো. ছদরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও সহসভাপতি মো. বদরুল আলম এবং গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ উদ্দিন।
এছাড়া কর্মশালায় পরিবেশবিদ, মৎস্যজীবী সমিতির নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুকন-উল-হাসান বলেন, হাকালুকি হাওর এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি। প্রতিবছর শীতকালে সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ পরিযায়ী পাখি এখানে আশ্রয় নেয়। বৈশ্বিক জীববৈচিত্র্য সংরক্ষণে হাওরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এর পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। বিজ্ঞপ্তি




